Sunday, January 7, 2018

Gmail ও Yahoo মেইল একাউন্টে Auto Reply সুবিধা যোগ করে নিজেই জানুন মেইলের কেরামতি!!

বাইকে সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন। আপনাদেরকে মেইল ক্লায়েন্ট সম্পর্কে ছোট্ট একটি টপিকস দিয়ে এই পোস্টটি শেষ করব। আসলে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব তা পোস্টের শিরোনাম দেখে অনেকেই বুঝতে পেরেছেন। যাইহোক এবার মুল আলোচনাতে যাচ্ছি-



কখনো কখনো দেখি ই-মেইল পাঠানোর সাথে সাথে উত্তর চলে আসে। মনে হচ্ছে যাকে মেইল পাঠালাম তিনি যেন ইনবক্স খুলে বসে আছেন আমার মেইলের অপেক্ষায় আর পাওয়ার সাথে সাথে
উত্তর লিখে পাঠিয়ে দিলেন। আসলে কি ব্যাপারটি তাই? না এটি আসলে Auto Reply ঠিক Auto Reply ও না। এটা আসলে vacation response. অর্থাৎ এমন কোথাও বেড়াতে গেলেন যেখানে মেইল চেক করা সম্ভব না আর উত্তর দেয়াও সম্ভব না। তখন এই অপশনটি চালু করে আপনি আপনার ফোন নম্বরটি লিখে দিলেন আর বলে দিলেন যে আপনি একটু বাইরে গেছেন। পরবর্তীতে মেইলের উত্তর দেবেন। এতে করে যিনি মেইল পাঠালেন তিনি উত্তর দেরিতে পেলেও কিছু মনে করবেন না আর জরুরী প্রয়োজনে ফোন করবেন। অনেকে অবশ্য লিখে রাখেন, Mail Received, Received, Thanks for your mail ইত্যাদি।
এখানে আমার ব্যক্তিগত মত হল, এই অপশনটি সমসময়ের জন্য চালু রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় কারন আমরা যারা মেইল আদান প্রদান করি তারা সবাই জানি যে, মেইল পাঠানোর পর ইনবক্সে যদি Delivery to the following recipient failed permanently:
এ ধরণের কোন মেইল না আসে তবে সেটা প্রাপকের ইনবক্সে পৌঁছাবেই।

যাই হোক কিভাবে এটা চালু করতে হবে সেটা দেখে নিই:
Gmail এর ক্ষেত্রে:

এই বাটন থেকে Settings এ অথবা সরাসরি Settings এর ক্লিক করতে হবে। তারপর General tab এর একদম নিচের দিকে  Vacation responder হতে Vacation responder on সিলেক্ট করতে হবে। Subject এবং Message ফিল্ড এ যা প্রয়োজন লিখে দিয়ে Click Save Changes. ব্যাস হয়ে গেল।

Yahoo Mail এর ক্ষেত্রে:

Options এ Mail Options এর Settings এ ক্লিক করুন। এবার বামপাশ হতে Vacation Response category এ ক্লিক করুন। এবার auto-response during these dates (inclusive) এ টিক চিহ্ন দিন। আপনি কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই রিপ্লাই চালু রাখতে চান তার সিলেক্ট করে দিন। এবার Save এ ক্লিক করুন। ব্যস হয়ে গেল।

উপরোক্ত আলোচনার মাধ্যমে বিষয়বস্তু বুঝতে পেরেছেন এবং নিজেই নিজের মেইলে অটো রিপ্লাই যোগ করতে পারবেন। তারপরেও কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন।
my pwiki
my pwiki

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment