যাইহোক আসলে অনেক ক্যাম্প নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান নানাবিধ মজার সফটওয়্যার তৈরি করছে যেখানে নানাবিধ কাজ করা যাচ্ছে যা অবাক/ভাবিয়ে তোলার মতো। সেই প্রেক্ষিতে আজকের পোস্টে এই রকম একটি ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব নাম হচ্ছে- ভিটামিন ডি।
থুক্কু! আবার অনেকে এটিকে ভিটামিন ডি ক্যাপসূল বলে ভূল বুঝবেন না যেন! আসলে ১ম দিকে আমিও মনে করেছিলাম ভিটামিন ক্যাপসূল হবে হয়ত এটা দিয়ে কোন কারসাজি আছে ! কিন্তু নাহ! ইউটিলিটির নামই হচ্ছে – ভিটামিন ডি।
ভিটামিন ডি ইউটিলিটির মাধ্যমে অআপনি কি কাজ করতে পারবেন?
উপরের পোস্টের শিরোনামে যে কথাটি ব্যক্ত করেছি তাই করতে পারবেন। একটু বিস্তারিতভাবে বলছি-
মনে করি আপনি এখন পিসিতে বসে আছেন। এই মুহুর্তে কাজের তাগিদে আপনাকে কেউ ডাকছে। আপনাকে বাইরে যেতে হবে। কিন্তু পিসি বন্ধ করতে মনে সায় দিচ্ছে না। এখন এমন অবস্থা যদি করা যায় যেমন- আপনাকে পিসি বন্ধ করতে হবে না, শুধুমাত্র ওয়েব ক্যামেরা চালু করে নিজেই জানতে পারবেন আপনার অজান্তে কে রুমে প্রবেশ করেছে কিংবা বাহির হয়েছে। হ্যা এমনটিই করতে পারবেন এই ইউটিলিটি দ্বারা।
আরেকটি মজার বিষয় হচ্ছে- আপনার অজান্তে কেউ যদি রুমে প্রবেশ করে তাহলে তা শব্দ করে আপনাকে জানাবে। এমনটি যদি নেট চালু থাকে তাহলে তা আপনাকে মেইলে জানিয়ে দিবে কিংবা রেকর্ড করে রাথবে। এটি অপরিচিত মুখ দেখা মাত্রই স্কীন শর্ট হিসাবে ইমেজ করে রাখে। ফলে আপনি খুব সহজেই জানতে পারবেন কে কোন সময়ে আপনার রুমে প্রবেশ করেছে।
কিভাবে পিসিতে কাজ করবেন?
তেমন কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার যে কোন ওয়েব ক্যাম থাকলেই হবে। তবে ল্যাপটপে যারা কাজ করবেন সেখানে বিল্টইন ক্যামেরা রয়েছে তা দ্বারাই হবে।
কোন অপারেটিং সিস্টেম সার্পোর্ট করবে?
Windows XP, Vista, Windows 7 &8। তবে Windows XP তে কিছুটা সমস্যা করতে পারে যেমন- ফাইল মিসিং, ইরর ম্যাসেজ ইত্যাদি। এখানে Netframework 3.5 পিসিতে ইনস্টল থাকতে হবে। অবশ্য আমি এই কাজের পরীক্ষাটি উইন্ডোজ ৭ এ- করেছি। পিসি গতির সর্বনিম্ন ২.৫ গিগাহার্জ হতে হবে। র্যাম ১ জিবি হতে হবে। তবে উইন্ডোজ ৭ ও ভিসতার জন্য ২ জিবি হলে ভাল হয়।
তাহলে কাজের প্রসেস শুরু করা যাক-
১। Vitamin D ইউটিলিটি ডাউনলোড করে নিন। এই পোস্টের আলোচনার শেষে লিংক দেয়া আছে। সেখানে একটু ঢু মারুন।
Vitamin D ইউটিলিটির দাম প্রায় ৫০ ডলারের মত। চিন্তার কোন কারন নাই। Vitamin D কর্তৃপক্ষ ইউজারদের কথা চিন্তা করে সম্প্রতি ফ্রি ভার্সন ছেড়েছে।
২। মনে করি Vitamin D ইউটিলিটি সফলভাবে ডাউনলোড করতে পেরেছেন। এবার পিসিতে ওয়েব ক্যাম্প সংযুক্ত করে নিন। Vitamin D ইন্সটল করুন। এখানে বেশ কিছু ঘর অআপনাকে পূরন করতে হবে। এবং নিজের একটি মেইল আইডি প্রেরন করতে হবে। এবং আপনার ওয়েব ক্যামকে চিনিয়ে দিতে হবে।
৩। ইনষ্টলের সময় আপনাকে সেটিংস কাঠামো নিজে ঠিক করে দিতে হবে। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে টেস্ট উইন্ডো আসবে।
ওকে করতে হবে। অতপর পরবর্তী বক্সে অআপনাকে একটি নীকনেইম দিতে হবে। সবশেষে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে।
ইউটিলিটি চালু করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
৫। আপনি কোন ফরম্যাটে কাজ করতে চান তা সেটিংস করে দিতে পারেন যেমন- all object, People ইত্যাদি।
Vitamin D ইউটিলিটি ডাউনলোড করতে নিচের লিংকটি অনুসরন করুন-



No comments:
Post a Comment