
আমরা অনেকেই ফেসবুক ব্যবহর করি। কিন্তু অপরজনের নিকট কিভাবে ফেসবুক ঠিকানাকে ব্যবহার করতে হয় তা জানি না। যেমন: আপনার পরিচিতজন কাউকে বললে সে উত্তর দিবে সুমন কিংবা আসলাম নামে সার্চ কর কিংবা ইমেইল/মোবাইল দ্বারা সার্চ করবি ইত্যাদি। আরে ব্যাটা এটা কি কোন কথা হল। কারন সার্চ করলে যদি ১০০ আসলাম নামে আইডি বাহির হয়, সেখানে কোন কারন বশত আপনার বন্ধুর ছবি না থাকে তাহলে ভেরিফাই করা কষ্ট হয়ে পড়ে কোনটি তার আইডি। অপরদিকে এই কথা সকলেই জানেন যে, ইমেইল/মোবাইল দ্বারা সার্চ করে কাংখিত ফেবু আইডিটি সনাক্ত করা যায়। এখন কথা হল যারা আপনার মিউচুয়াল নন, যেমন টেকটিউনস হইতে কেউ রিকোয়েস্ট করল আপনার ফেসবুক আইডি দেন! এই ক্ষেত্রে আপনি ইমেইল কিংবা মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করতে পারেন, কারন এইগুলো পাবলিসিটি কিংবা হ্যাক হবার ভয় থাকতে পারে!!
ফেবু ঠিকানাকে সবার সাথে শেয়ার করার উপায়
হ্যা সহজ একটি উপায় হল যখন আপনি আপনার ফেবু ঠিকানাকে অন্য জনের নিকট শেয়ার করবেন তখন অবশ্যই অাপনার ইউজার নেইম বলবেন যেমন: http://www.facebook.com/এখানে ইউজার নাম হচ্ছে ।আপনি যদি আপনার বন্ধুকে বলেন ফেসবুক ঠিকানা লিখে স্লাশ দিয়ে তার পাশে ইউজার নেইম লিখতে। ব্যস তাহলে সরসরি সেই আইডি ঠিকানাতে ভিজিট করা যাবে ও ভেরিফাই করা যাবে আইডিটি সত্যিই আপনার বন্ধুর। কেননা, এক নামে বহু নাম হতে পারে, কিন্তু ইউজার নাম এক হয়না।অপরদিকে যাদের ইউজার নাম নাই, তারা ইউজর নাম তৈরি করে নিবেন। ফেসবুক পেজের ক্ষেত্রে ইউজার নাম করতে আপনার পেজে কমপক্ষে ১৫টি লাইক থাকতে হবে।
কিভাবে ইউজার নেইম ব্যবহার করবেন?
ক। প্রফাইলের ক্ষেত্রে:
প্রথমে আপনার ফেসবুক লগইন করুন >অনুসরন করুন Setting > General> ডানপাশের User Name অংশে ক্লিক করুন > পূর্বের লেখাগুলো মুছে পচ্ছন্দনুযায়ী আপনি একটি নাম দিন (যদি নামটি পূর্বে ব্যবহার করা না হয় তাহলে Available দেখাবে) >পরিশেষে Save Changes এ-ক্লিক করুন।খ। ফ্যানপেজের ক্ষেত্রে:
ফেসবুক প্রফাইল লগইন করুন> একই ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব নিন ও লিখুন http://facebook.com/username > Pages অপশনের নিচ হইতে আপনার ফেবু পেইজ সিলেক্ট করুন > Facebook Web Address: এ- > অতপর Cheek Availability তে ক্লিক করুন > Confirm এ-ক্লিক করুন > সবকিছু ঠিক থাকলে ওকে/সেইভ করে বাহির হউন। পক্রিয়াটি নিচের চিত্রনুযায়ী-নির্দেশনা:
১। আপনি যেখানেই ইউজার নেম সেট করুন না কেন তা শুধুমাত্র ১ বারই পরিবর্তন করতে পারবেন। সুতরাং একটু ভেবে চিন্তে হাতে সময় নিয়ে কাজটি করবেন।২। ইউজার নেইম বড় হলে তার মাঝে হাইফেন, স্লাশ, ডট চিহৃ ব্যবহার করতে পারেন (- _ .) যেমন: BD.Tutorial.Gift
৩। নামটি উপভোগ্য করার জন্য আপনি নামের সকল বর্ণকে ছোট হাতের অক্ষরে কিংবা ছোট-বড় অক্ষরে মিশ্রিত করতে পারেন। উপরের ইউজার নেইমটি আমি যেভাবে দেখিয়েছি।
৪। ইউজার নেইম সেট করার সময় আপনার মোবাইল নং ভেরিফিকেশন লাগতে পারে। সুতরাং যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেটি সেটে অন রাখবেন। অপরদিকে প্রফাইলের ইউজার নেইম সাথে সাথে পাওয়া গেলেও ফেবু পেইজের ইউজার নাম সেট করতে মিনিমাম ১৫ টি লাইক থাকতে হবে তাও লিগ্যাল লাইক, কোন ফেইক নই!!


No comments:
Post a Comment