السلام عليكم আসসালামু আলাইকুম।

নো চিন্তা ডু ফুর্তি!! আপনাদের উক্ত সংশয় দূর করতেই আজকের এই টিউটোরিয়াল পোষ্ট। আপনি এই টিউটোরিয়াল সঠিকভাবে অনুসরন করলে নিজেই আপনার ব্লগ সাইটে মূল ডোমেইনের পাশাপাশি সাব-ডোমেইন সংযুক্ত করতে পারবেন। কাজটি নিজে শুরু করার পূর্বে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি প্রথম হতে শেষ পর্যন্ত ভালভাবে পড়ে নিন এবং প্রয়োজনে নোট করতে পারেন।
- উপরন্তু কাজটি শুরু করার পূর্বে প্রজেক্ট হিসাবে ডেমো দেখে নিন তাহলে অবিশ্বাস, সব জল্পনা দূর হবে। ডেমো এখানে
সাব ডোমেইন কি?

মূল কাজটি শুরু করার পূর্বে সংক্ষেপে একটু আলোচনা করে নিই সাব ডোমেইন বিষয়ে। সাব ডোমেইন হল মূল ডোমেইন এর একটি অংশ । মূল ডোমেইন থেকে একটি বিন্দু (.) দ্বারা আলাদা করে সাব ডোমেইন তৈরি করা হয় । কিছু জনপ্রিয় সাব ডোমেইন এর উদাহরন : Mail.Yahoo.com , News.Google.com , Us.Cnn.com
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার কিছুটা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার লিমিটেশন দিয়ে রাখে। তবে গুগলের ব্লগ স্পট সাইটে যদি সাব ডোমেইন যুক্ত করতে যান তাহলে এর কোন লিমিটেশন নাই। কারন, এখানে সাব ডোমেইনগুলো তৈরি করতে হয় আপনার মূল ডোমেইনের কন্ট্রোল প্যানেলের ডিএসএস অংশ হতে। বিষয়টি নিচে আলোচনা করব।
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার কিছুটা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার লিমিটেশন দিয়ে রাখে। তবে গুগলের ব্লগ স্পট সাইটে যদি সাব ডোমেইন যুক্ত করতে যান তাহলে এর কোন লিমিটেশন নাই। কারন, এখানে সাব ডোমেইনগুলো তৈরি করতে হয় আপনার মূল ডোমেইনের কন্ট্রোল প্যানেলের ডিএসএস অংশ হতে। বিষয়টি নিচে আলোচনা করব।
মূলত সাব-ডোমেইন যা প্রাথমিক ডোমেইনের অংশ হয়। উদাহরণঃ
- Primary Domain:- tutorialgift.com
- Subdomain:- bd.tutorialgift.com , blog.tutorialgift.com ইত্যাদি
ক।ডোমেইন প্যানেল ডিএনএস সেটআপ
১। প্রথমে আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন প্রধানত যেখান হতে ডোমেইন ক্রয় করেছেন।২। আপনার ডোমেইন নির্বাচন করুন > ডোমেইনের Manage DNS অংশে যান।

৩। Manage DNS অংশে ক্লিক করুন

৪। নতুন একটি উইন্ডো আসলে সেখানে CNAME Records অংশে ক্লিক করুন > নিচের চিত্র অনুযায়ী যে নামে সাব ডোমেইন ক্রিয়েট করতে চান তা লিখুন। সেই সাথে গুগলের ঠিকানা DNS যুক্ত করতে হবে।

নোটঃ
Host Name = Sub-Domain Name (which you want to create)
Value = ghs.google.com
TTL = 38800 (কিংবা না দিলেও হবে, ডিফল্ট নিবে)
Then Click on Add Record
৫। সাবমিট করে ক্রিয়েট করার পর দেখবেন নিচের চিত্রের মতো সফলভাবে সাব ডোমেইনের DNS ক্রিয়েট করতে পেরেছেন।

৬। প্রথম অংশের কাজ শেষ সফলভাবে শেষ হল। তার মানে হল আপনি ব্লগস্পটের জন্য সাব ডোমেইন তৈরি করলেন অতপর তাকে ব্লগস্পট সাইটে রিডাইরেক্ট করতে হবে।
খ। সাব ডোমেইনকে ব্লগস্পট সাইটে রিডাইরেক্ট করনঃ
১। এবার আপনার ব্লগার একাউন্ট লগইন করুন blogger > অনুসরন করুন Setting >> Basic, Click on Setup Third Party Url for your blog under Blog Address.

কিছু সুবিধা ও অসুবিধার বিষয়ঃ

১। অবশ্য এখানে ব্যক্তিগতভাবে একটি বিষয় মনে করছি। তাহা হল কিছু হোস্টিং প্রভাইডারদের বিজনেস পলিসি নষ্ট হতে পারে। তার কারন নিজেই বুঝতেই পারছেন। মানেটা হল ছোটখাট একাধিক ব্লগ/সাইট অপারেট করতে গেলে নিজের শুধুমাত্র ১ টি ডোমেইন থাকলে গুগল মামার হোস্টেই সব কিছুই করতে পারছেন। ফলে অযথা হোস্টিং নেওয়ার প্রয়োজন হবে না। আমি এই বিষয়ে দেশে বেশ কয়েকটি হোস্টিং প্রভাইডারকে ব্লগস্পটে সাব ডোমেইন সংযুক্ত করে দেবার কথা বলেছিলাম। তার প্রতিত্তরে সবাই বলেছিলো গুগলে শুধুমাত্র মূল ডোমেইন রিডাইরেক্ট করা যাবে কিন্তু সাব ডোমেইন যোগ করা যাবে না। এখানে আপনাকে আমাদের কাছ হতে হোস্টিং নিতে হবে। অবশ্য আমিও দমে থাকলাম না।
২। পরিশেষে বন্ধুরা মিলে ৫ দিনের চেষ্টাতে সফল হলাম এবং তা আপনাদের নিকট শেয়ার করলাম। তবে হ্যা যারা উচ্চ মানের সাইট অপারেট করবেন তথা বিজনেস/প্রফেশনাল যেমন, টেকটিউন্স, বিক্রয় ডট কম সাইটের মত যেখানে পার ডে প্রায় ৪০,০০০ এর উপরে সেখানে ডোমেইন/সাবডোমেইন যেটাই চালান আপনাকে অবশ্যই ভাল হোস্ট গ্রহন করতেই হবে। উল্লেখ্য টিউটোরিয়ালে বুঝার সুবিধার্থে যে চিত্র গুলো অনুসরন করেছি তা আমার Name Silo ডোমেইন প্যানেলের। ফলে অন্যদের চিত্র একটু পরিবর্তন হতে পারে, তবে কাজ একই তথা DNS Configaration. পরিশেষে আরেকটি বিষয় টিটিতে সম্ভাবত এই টিউনটি পূর্বে কেউ পাবলিশ করেনি।
৩। গুগলের ব্লগস্পট সাইটে যদি আপনার পূর্বের কোন ডোমেইন যুক্ত থাকে। এবং সেই ডোমেইনের সাব-ডোমেইন যুক্ত করলে ফলাফল কাজের হয়। কিন্তু ডোমেইন যদি হোস্টিং সাইটে থাকে সেখানে একটু সমস্যা করতে পারে। অবশ্য এই বিষয় নিয়ে পরবর্তী টিউনে আলোচনা করব। তবে আশা করা যায় সমস্যা হওয়ার কথা না।
সর্বশেষঃ
ব্যাস সফলভাবে কাজ শেষ করলেন। এবার কাজের মান নিজেই পরীক্ষা করুন। আশা করি টিউটোরিয়াল অনুসরন করে অসুবিধা হবার কথা নই। তারপরেও অসুবিধা থাকলে টিউমেন্ট করুন এবং টিউনটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। এবং টিউটোরিয়ালটির উদ্দেশ্য কিন্তু হোস্টিং প্রভাইদের সুনাম নষ্ট করার পক্ষপাতী নই। মূলত সবাই যাতে প্রযুক্তি শিখতে পারি, বুঝতে পারি এবং সোনার বাংলাদেশেকে তথ্য প্রযুক্তিতে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্য টিউনটি উৎসর্গ করলাম। পরিশেষে সবাইকে আবারো শুভেচ্ছা, সবাই ভাল থাকবেন।- আল্লাহ্ হাফেয- 

No comments:
Post a Comment