অনেকেই ডোমেইন ও হোস্ট গ্রহন করে ব্লগ সাইট কিংবা ওয়েব সাইট তৈরি করার ইচ্ছা পোষণ করছেন।
আসলে আপনি যে সাইটই তৈরি করেন না কেন! ডোমেইন নাম কিন্তু সহজবোধ্য ও ইউনিক ধাচের হতে হবে।
অবশ্য আমরা যারা বাংলা সাইট তৈরি করি সেখানেই বিপত্তিতা বেশী বাধে। আমি নিজেও ডোমেইন নিতে গিয়ে বেশ কয়েকবার বিপত্তির মুখে পড়েছি। হয়ত আমার মত এরুপ ভূক্তভোগী অনেকেই পাওয়া যাবে। উদাহরণ দিয়ে বলি: আমি একটি বাংলা ব্লগ/ওয়েব সাইট ক্রিয়েট করব সেজন্য একটি বাংলা ডোমেইন নাম নির্বাচন করলাম নবীন পথিক ডট কম । কিন্তু বাংলা নামের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি সমস্যা বিদ্যমান থাকে (প্রায় ৭০%) যেমন:
১। বাংলা বর্ণের সাথে ইংরাজী বর্ণের মিল খায়না, কেমন যেন গ্যাপ থাকে। এখানে যেমন: নবীন পথিক ইংরাজীতে নাম লিখতে গেলে কেউ লিখবেন example কিংবা example. ফলে সমস্যা থেকে যাচ্ছে আসলে কোন নামে রেজি: করবেন?
২। আসলে এই সিদ্ধান্তটা আপনাকে নিজেরই নিতে হবে। এই ক্ষেত্রে জরীপের ফলাফল নিতে পারেন। তবে প্রাথমিকভাবে যদি ১ম নামটা নিয়ে শুরু করেন সাইট পপুলারিটি হলে ভিজিটর তা এমনিতেই মনে রাখবে।
৩। সর্বদাই প্রাধ্যন্য থাকে কম. ডোমেইন অন্তভূক্ত করার। তাই কম. নেওয়াটাই শ্রেয়!! অবশ্য পরে খালি থাকলে সুবিধার নিমিত্তে net. org. info নাম দ্বারাও রেজি: করা যেতে পারে।
৪। এখানে যেমন নিয়েছি http://www.example.com, অতপর একজন মনে করলেন তিনি example.com নামে রেজি: করবেন, তবে করতে পারেন। তবে তা ভাল ফল পাবে না। কেননা, যে নামটি আপনি সবার প্রথমে নিয়েছেন, এইও, পপুলারিটি খুব ভাল। সুতরাং সার্চ রেজাল্টে আপনারটাই আগে আসবে। অতপর পরবর্তীতে example নামে নেওয়া হয় এখানে ভিজিটরদের confuse তৈরি করতে পারে। বাট সমস্যা নাই। অনেক ক্ষেত্রে গুগল বুঝতে crowler করে দিতে পারে।
৫। আসলে বাংলার ক্ষেত্রে এরুপ সমস্যা থাকবেই। আপনাকে ইংরাজীর সাথে তাল না দিয়ে বাংলা শ্রুতিমধূর কোন অক্ষর/বর্ণটি হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন প্রথম আলো ইংরাজীতে লেখা হয় prothom-alo. তাহলে কেউ যদি লিখে protham-alo, তাহলে তাও হবে। এখানে “থ” এর উচ্চারন করা হচ্ছে tha
আসলে এখানে প্রথম আলো প্রথমে সাইট তৈরি করতে গিয়ে যে নাম দিয়ে তৈরি করেছিল তা এখন ইউনিক হয়ে গেছে। যদি ১ম টি ব্যবহার না করে ২য়টি করত তবুও একই কথা ছিল।
৬। এখন যদি কেউ মনে করেন prothomalo.com এর prothamalo.com নামে একটি সাইট তৈরি করবেন। তাহলে তা পারবেন না। কেননা, প্রথম আলো হয়ে গেছে ব্রান্ড। এখানে কেউ নকলভাবে করতে গেলে কপি রাইট আইনে কেস খাবেন। আবার করলেও লাভ নাই, কেননা, পূর্বেই বলেছি- এসইওর দিক হতেসহ নানান সমস্যা!!
৭। এখানে শুধু প্রথম আলো নই। টেকটিউন্স, আজকের ডেল, রকমারির ক্ষেত্রেও সমস্যা হতে পারে। So, তাহলে বুঝতেই পারছেন একটি ডোমেইনের মালিকানার গুরুত্ব কতখানি! সুতরাং আমরা যখন নিয়েছি নবীণ পথিক। সেহেতু এটি পুপলারিটি হলে নবীণ পথিক ব্যান্ড হওয়াটাও কোন তাজ্জবের বিষয় নই। আসলে যখন কপিরাইট আইনে বাংলাদেশে কেস করা হবে তখন whois দ্বারা সার্চ করলেই বুঝা যায় কত তারিখে, কে মালিকানা ইত্যাদি বিষয়গুলো দেখা যায়। সুতরাং আমরা নিয়েছি example নাম করে অতপর কেউ যদি অন্য নাম example নিয়ে প্রতারনার আশ্রয় নেই তাহলে কেস করলে ১ম জনই জিতবেন। কারন দুটোই হুইস দ্বারা চেক করলেই সব কিছুই বেরিয়ে আসবে। তবে এখানে যদি ব্যাবসায়িক পলিসীর প্রতারনার কৌশল না থাকে তাহলে সমস্যা নাই।
৮। আপনি যে নামটিই ডোমেইন হিসাবে গ্রহন করুন না কেন সাথে আশপাশের দিকে নজর রাখতে হবে যেমন: example.blogsot.com, example.wordpress.com, nabinpothik.weebly.com, twitter.com/example ইত্যাদি। কি বুঝলেন? মানে আপনাকে আশপাশের এই নাম গুলো রেজি: করে নিতে হবে। তাহলে আপনি একজন প্রফেশনাল ডেভেলপার!! বর্তমানে সকল নামি-দামী ওয়েব সাইটের দেখবেন যে, এই নাম গুলো তারা তাদের অধীনে রেজি: করে নিয়েছেন।
ব্যাস! উপরোক্ত আলোচনার মাধ্যমে ডোমেইনের গুরুত্ব ও ওয়েব সাইট গঠনের কৌশল সম্পর্কে সম্যক ধারনা পাইলেন। এবার আলোচনা করব কিভাবে অন্য সাইটকে নষ্ট করবেন?
১। উপরে আলোচনা করেছিলাম ডোমেইন রেজি: করেছিলাম example নামে। এখন যদি মনে করি কেউ example নাম নিয়ে অপব্যবহার করবে। তাহলে আমি বিদেশী ডোমেইন প্রভাইডার হতে উক্ত নামটি রেজি: করে নিব। তাহলে ডোমেইন পরের বছর রিনিউ করব না, তখন সেটি নিলামে বা অন্য কাজে চলে যাবে। কারন বাংলা নাম দিয়ে বিদেশীরা মূলত ঐ ডোমেইনটি নিতে আগ্রহী থাকেন না। তাছাড়া বাঙ্গালীরা কেউ অত দাম দিয়ে ডোমেইন নিবেন না।২। যদি সন্দেহ থাকে তাহলে আশপাশের থার্ডপার্টি সাইটে একাউন্ট ক্রিয়েট করে রিমুভ করে দিতে পারেন। যেমন- ইমেইল, ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়েবলী, এবং টু্ইটারে একাউন্ট ক্রিয়েট করে একাউন্ট ডিলেট করে দিলেই হবে। আর কোনদিনই রিস্টোর হবে না। এই যেমন আমি nabinpathik নামের যত একাউন্ট আছে তা ক্রিয়েট করে ডিলেটকরে দিয়েছি। ফলে রিস্টোর হবে না, অপব্যবহার রোধ থাকবে। আপনারা ট্রাই করে দেখুন:
৩। যেমন: বাংলা মহল নামে একটি ডোমেইন নিবেন। এখানে বাংলা মহল ইংরাজীতে বিভিন্ন বানাণে হতে পারেন তথারুপ: banglamahal, banglamahol, banglamohol ইত্যাদি। আপনি মনে করছেন banglamahal এই নামে ডোমেইন নিবেন তাহলে বাকিগুলো অপব্যবহার রোধে এই টিউটোরিয়ালের পদ্ধতি অনুসরন করতে পারেন।
(বি:দ্র- টিউনের মধ্যে যাবতীয় ডোমেইন নামগুলো কল্পনানুনারে ব্যবহার করেছি)
অনেক আলোচনা হল। এবার বিদায় নিতে যাচ্ছি। টিউটোরিয়ালটি দ্রুতভাবে পাবলিশ করার কারনে ত্রুটি থাকাটাই স্বাভাবিক। তারপরেও মতামত থাকলে টিউমেন্ট করতে পারেন। ধৈর্য্য সহকারে টিউনটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।



No comments:
Post a Comment