Sunday, January 7, 2018

এসো ব্লগিং শিখি এবং ব্লগারের সাজসজ্জা -৪র্থ পর্ব!! (আপনার ব্লগারের ডিফল্ট পপুলার পোষ্ট উইগেটকে করুন অসাধারন লুক ইন্টারফেস)

ব্লগার এর কিছু সাজসজ্জা ও উইগেট বিষয়ে। কারন এমনিতে অনেকেই নিজস্বভাবে ব্লগস্পট দ্বারা ব্লগ সাইট তৈরি করছেন মূলত তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা ও পপুলারিটির জন্য।

 কিন্তু আপনাদের মধ্য অনেকেই বুঝতে পারছেন না! কিভাবে আপনার ব্লগকে আরো সুন্দর লুক ইন্টারফেস করবেন এবং কার্যকর ভাবে কোন উইগেটগুলো কাজে দিবে। কেননা, ভূইফোঁড় কোডিং যুক্ত উইগেট গুলো অনেক বিড়ম্বনার কারন হয়ে দাঁড়ায় তথাপি সাইট ধীর গতির জন্যও দায়ী। সুতরাং এই সব বিষয় নিয়ে আমার চলবে কয়েকটি পর্বে স্পেশাল টিউনস্। অবশ্য বিগত ৩-৪ টি পর্বে ব্লগারকে নিয়ে কিছু টিউন করেছিলাম। নতুন টিউন দেখার পূর্বে পূরাতন গুলো দেখলে আপনার আরো কিছু সুবিধা হবে। পূরানো টিউনগুলোর লিংক নিম্নরুপঃ
তাহলে নতুন পর্ব শুরু করা যাক। নতুন হিসাবে আজকের পর্বে শিখাব কিভাবে আপনার ব্লগারে পপুলার পোষ্ট উইগেটকে অসাধারন লুক ইন্টারফেস করবেন! কাজটি শুরু করার পূর্বে স্কীনশর্ট হিসাবে প্রিভিউ দেখে নিন-

 আলোচনাঃ

আপনারা যারা ব্লগস্পট সাইটে কাজ করছেন। তারা অনেকেই পপুলার পোষ্টস হিসাবে ডিফল্টভাবে একটি উইগেট ব্যবহার করে থাকেন। Popular Posts উইগেটের কাজ হল আপনারা ব্লগে কোন কোন পোষ্টগুলো বেশী ভিউ হয়েছে সেইগুলো জানান দেওয়া কিংবা শো করা। মূলত ডিফল্ট উইগেটটি অনেকটা সাধারন। ইচ্ছা করলে আপনি আমার মত চমৎকৃত করতে পারেন। অর্থাৎ ইমেজ গুলো গোলাকার হিসাবে থাকবে। মাউস পয়েন্টার নিয়ে গেলে রং পরিবর্তিত হবে।


কিভাবে কাজটি করবেন?

১। কাজটি করার পূর্বে আপনার টেমপ্লেট ব্যাকআপ করে নিবেন। যাতে পরবর্তী সমস্যা হলে রিস্টোর করা যায়। এখন প্রথমে আপনার ব্লগার সাইটে প্রবেশ করুন
২।  এবার নির্দেশনা অনুসরন করুন  Layout > Add a gadget অপশনে ক্লিক >  গ্যাজেটের তালিকা আসলে সেখান হইতে Popular Posts উইগেটটি সংযুক্ত করে নিন। 
৩। এবার আপনার ব্লগারের Design > Edit HTML এ গিয়ে ]]></b:skin> সার্চ করুন।(ctrl+f) এবং ]]></b:skin> এর উপরের লাইনে নিচের কোডটুকুপেস্ট করুন (চিত্রনুযায়ী)


কোডঃ

ডাউনলোড করুন এখানে

সর্বশেষঃ

পেস্ট করা হয়ে গেলে HTML বক্সটি সেভ করুন, তাহলেই আপনার ডিফল্ট পপুলার পোস্ট উইজেটটি একটি নতুন রূপ পাবে।

my pwiki
my pwiki

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment