Friday, January 5, 2018

পরিচিত হোন বর্তমান সময়ের সেরা কিছু নতুন অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিসের সাথে! এবার সব কিছুই অনলাইনে ক্লাউড পদ্ধতিতে হাতের নাগালে!!

 সবাইকে সালাম ‍ও শুভেচ্ছা। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আজকে আপনাদেরকে পরিচয় করাব নতুন ধরনের কিছু অনলাইন ফাইল স্টোরেজ ক্লাউড সাইট সম্পর্কে।

অনলাইন ফাইল শেয়ারিং সঙ্গত কারণেই বেশ জনপ্রিয়। আবার ফাইল শেয়ারিং সাইটগুলোতে শেয়ার না করে শুধু স্টোর করার সুবিধাও রয়েছে, যার জন্য এই সেবাটি এখন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। আজ আমরা সেরকমই বিশ্বখ্যাত কিছু ফাইল শেয়ারিং ও স্টোরেজ সার্ভিস প্রোভাইডারের কথা জানব যারা বিনামূল্যে অনেক জায়গা দিয়ে থাকে। অবশ্য পূর্বে আমরা বিভিন্ন ফাইল স্টোরেজ সাইটের সাথে পরিচিত হয়েছি কিংবা বর্তমানে এখনো ব্যবহার করছি তার মধ্য অন্যতম হল মিডিয়া ফায়ার, জিদ্দু, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, এ- ড্রাইভ ইত্যাদি। ব্যবহার করার ফলে এই নামগুলো মগজে গেঁথে গেছে। তথাপি অনেকেই খুঁজছেন ইহা ব্যতিত আরো কিছু অনলাইন স্টোরেজ আছে কি? হ্যা বন্ধুরা! বর্তমান সময়ে আরো কিছু কোম্পানী অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করেছে সেইগুলো সম্পর্কেই আপনাদেরকে ধারনা দিব যাহা টিউনের শিরোনামে বলেছি। আলোচনার পূর্বে সংক্ষেপে জেনে নিই অনলাইন ক্লাউড স্টোরেজ কি? এটা খায়, মাথায় দেই নাকি ঘুমায়!

অনলাইন ক্লাউড স্টোরেজঃ





ক্লাউড স্টোরেজ এখনব্যবহার করেসকলেই। তবেক্লাউড স্টোরেজেরযে স্টোরেজছাড়াও বাড়তিবিভিন্ন ফিচাররয়েছে, সেটাজানেন নাঅনেকেই। ক্লাউডস্টোরেজকে কীভাবে নানা কাজে ব্যবহারকরা যায়এবং স্টোরেজের ফাইলগুলোকে নিজের পছন্দমতো সাজিয়ে রাখাযায়, এমনকিছু পদ্ধতিএই ফিচার।

সাধারণ অর্থে ক্লাউডস্টোরেজ বলতেএমন সেবারকথা বুঝানোহয়, যেখানেক্লাউডে ফাইলসংরক্ষণ করারসুবিধা রয়েছে।তবে নিছকফাইল সংরক্ষণকরা ছাড়াওক্লাউড স্টোরেজগুলোতেরয়েছে বাড়তিনানা ধরনেরফিচার। অনলাইনএবং অফলাইনেক্লাউডে রাখাফাইলগুলো এডিটকরা, ইমেইলঅ্যাটাচ করা, সামাজিক যোগাযোগেরসাইটগুলোতে সরাসরি আপলোড করা কিংবাসামাজিক যোগাযোগেরসাইট থেকেসরাসরি ক্লাউডেডাউনলোড করাএরকম নানাধরনের সুবিধাপাওয়া যায়ক্লাউড থেকে।নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এইধরনের কাজকরা যায়

নতুন কিছু জনপ্রিয় ক্লাউড স্টোরেজ এর পরিচয়ঃ


১।  Microsoft One Drive


 গুগল ড্রাইভের মতই এটি একটি সমান জনপ্রিয় সাইট। অবশ্য এর পূর্বের নাম ছিল স্কাই ড্রাইভ। বর্তমানে ১৫ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা প্রদান করছে। মাসে ২ ডলার খরচ করলে ১০০ জিবি এবং ৭ ডলার খরচ করলে ১ টিবি স্টোরেজ পাওয়া যাবে। এখানে আরেকটি সুবিধা হল আপনার পরিচিতদের মাঝে শেয়ার করলে অতিরিক্ত ৫ জিবি ফ্রি জায়গা পাবেন।

২। Box Cloud Storage


এখানে 10 জিবি ফ্রি জায়গা পাওয়া যাবে। বন্ধুবান্ধবদের রেফার করলে সর্বোচ্চ ২২ জিবি পর্যন্ত জায়গা পেতে পারেন। যদি পেইড ব্যবহার করতে চান তাহলে মাসে ৫ ডলারে ৫০ জিবি এবং ৫০ ডলারে ৫০০ জিবির সুবিধা পাওয়া যাবে। এই সার্ভিসটি পরিচালনা করছে হোস্ট ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফ্রগ।

৩। কাবি (Cubby)
কাবি নামের এই ক্লাউড স্টোরেজের আকর্ষণ হল ৫ জিবি পর্যন্ত ফ্রি জায়গা পাওয়া যাবে। মাসে ৪ ডলার খরচ করলে ১০০ জিবি স্টোরেজ সুবধিা পাবেন।

৪। হাই ড্রাইভ (Hidrive)


হাই ড্রাইভ নামের এই প্রতিষ্ঠান পরিচালনা করছে স্টার্টো এজি নামের একটি জার্মান ভেন্ডর। এখানে সাইনআপ করলে ফ্রিভাবে ৫ জিবি জায়গা পাবেন। অতিরিক্ত যেমন ৫০০ জিবি নিতে গেলে আপনাকে মাসে ১২ ডলার গুলতে হবে। 

৫। হাইভ (Hive)

হাইভের সবথেকে বড় আকর্ষন হল আনলিমিটেড ফ্রি স্টোরেজ, যেখানে অন্য সব ভেন্ডররা সহজেই প্রদান করেনা। এটি ফ্রি ও আনলিমিটেড হলেও দুটি সমস্যা রয়েছে তাহলো প্রচুর বিজ্ঞাপন অত্যাচার সহ্য করতে হবে এবং ডেস্কটপ কিংবা মোবাইলে ব্যবহার উপযোগী কোন অ্যাপস্ নাই। 

৬। কপি (Copy)

ব্যারা কুডা নেটওয়ার্ক নামক একটি আইটি প্রতিষ্ঠান এই ক্লাউড স্টোরেজ সেবাটি প্রদান করছে। ব্যারাকুডার খ্যাতি সিকিউরিটি ও স্টোরেজের ক্ষেত্রে, যার ফলে এই সার্ভিসেও অসম নিরাপত্তা পাওয়া যাবে। ফ্রিভাবে সাইন আপ করলে ১৫ জিবি জায়গা পাওয়া যাবে। মাসে ৫ ডলার খরচ করলে ১০০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

৭। বিটকাসা (Bitkasa)


বিটকাসা নামের প্রতিষ্ঠানটি ফ্রিভাবে ৫ জিবি স্টোরেজ সবিধা প্রদান করছে। ৫ জিবির বেশী নিলে মাসে ১০ ডলার অর্থ ব্যয় করতে হবে।
৮। আমাজন ক্লাউড ড্রাইভ (Amazon Cloud)


আমাজন ক্লাউড ড্রাইভ পূর্বে সার্ভিস ফ্রি দিলেও বর্তমান সময়ে ফ্রি সেবা দিচ্ছে না। তবে এখানে আমাজন প্রাইম কাষ্টমারেরা পাবেন ফ্রি আনলিমিটেড ফটো স্টোরেজ সুবিধা। তবে আমাজনের বিজনেস ওরিয়েন্টড ক্লাউড স্টোরেজ সেবার গ্রাহকরা সিম্পল স্টোরেজ সার্ভিসেস সামের প্যাকেজের আওতায় ৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ‍সুবিধা পাবেন।

সর্বশেষঃ

ক্লাউড স্টোরেজ সাইট সম্পর্কে তো অনেক বিষয় জানলেন। তাহলে আর দেরী কেন! এবার আপনি যে কোন সাইটে সাইনআপ করে আপনার পচ্ছন্দকৃত ফাইল যেমনঃ ছবি, ভিডিও, ইমেজ, ডক ফাইল, মুভি সহ যা ইচ্ছে তাই অাপলোড করতে থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। বলা তো যায় না কখন আপনার সাধের হার্ড ড্রাইভ/মেমোরী কার্ড নষ্ট হলে যাবতীয় শখের ফাইল গুলো হারিয়ে যাবে! তখন চুলছেড়া ব্যতিত আর কোন বুদ্ধি আটবেনা। তাই সময় থাকতে ক্লাউড স্টোরেজে জয়েন করুন। পরিশেষে সবাই আবারো ধন্যবাদ। আজকের মত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন।-আল্লাহ হাফেয-
ক্লাউড স্টোরেজ এখন ব্যবহার করে সকলেই। তবে ক্লাউড স্টোরেজের যে স্টোরেজ ছাড়াও বাড়তি বিভিন্ন ফিচার রয়েছে, সেটা জানেন না অনেকেই। ক্লাউড স্টোরেজকে কীভাবে নানা কাজে ব্যবহার করা যায় এবং স্টোরেজের ফাইলগুলোকে নিজের পছন্দমতো সাজিয়ে রাখা যায়, এমন কিছু পদ্ধতি এই ফিচার। - See more at: http://www.dainikazadi.org/details2.php?news_id=781&table=july2013&date=2013-07-20&page_id=6&view=#sthash.0eY5FwHa.dpuf
ক্লাউড স্টোরেজ এখন ব্যবহার করে সকলেই। তবে ক্লাউড স্টোরেজের যে স্টোরেজ ছাড়াও বাড়তি বিভিন্ন ফিচার রয়েছে, সেটা জানেন না অনেকেই। ক্লাউড স্টোরেজকে কীভাবে নানা কাজে ব্যবহার করা যায় এবং স্টোরেজের ফাইলগুলোকে নিজের পছন্দমতো সাজিয়ে রাখা যায়, এমন কিছু পদ্ধতি এই ফিচার। - See more at: http://www.dainikazadi.org/details2.php?news_id=781&table=july2013&date=2013-07-20&page_id=6&view=#sthash.0eY5FwHa.dpuf
ক্লাউড স্টোরেজ এখন ব্যবহার করে সকলেই। তবে ক্লাউড স্টোরেজের যে স্টোরেজ ছাড়াও বাড়তি বিভিন্ন ফিচার রয়েছে, সেটা জানেন না অনেকেই। ক্লাউড স্টোরেজকে কীভাবে নানা কাজে ব্যবহার করা যায় এবং স্টোরেজের ফাইলগুলোকে নিজের পছন্দমতো সাজিয়ে রাখা যায়, এমন কিছু পদ্ধতি এই ফিচার। - See more at: http://www.dainikazadi.org/details2.php?news_id=781&table=july2013&date=2013-07-20&page_id=6&view=#sthash.0eY5FwHa.dpuf
my pwiki
my pwiki

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment