কিন্তু কথা হল: যারা বিদেশী প্রভাইডার যেমন-godady, enom, namecheap, name silo হইতে সরাসরি ডোমেইন ক্রয় করেন, সেখানের ইউজার অতি সহজেই ডিএনএস সেটিংস করতে পারেন।মূলত এখান হতে ডোমেইন গুলো ক্রয় করতে মাস্টার কার্ড, ভিসা, পেপাল কার্ডের প্রয়োজন হয়। অপরদিকে যাদের এই সকল কার্ড নাই তারা মূলত দেশী প্রভাইডার হতে যেমন: Hostmight, Bytebull, Severbd.net, Host clation, Tutohost ডোমেইন সেবা নিয়েছেন কিংবা নিবেন। এখানে ঐ সকল দেশী প্রোভাইডার বিদেশী ডোমেইন সার্ভিস হতে রিসেলার হিসাবে আমাদের ডোমেইন সেবা দিচ্ছেন। দেশী প্রভাইডার হতে আমরা যে সকল ডোমেইন ক্রয় করেছি তার অধিকাংশই Resellbiz, Public Domain Registry হতে নেওয়া।
তাহলে চলুন বিষয়টা শিখা যাক-
ধরে নিই অআপনার দেশী প্রভাইডার হতে ডোমেইন নেওয়া আছে। সুতরাং আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন।এবার My Domains> Management Tool> Manage DNS এ-যান-
এটি বন্ধ করবেন না যেন! এবার আরেকটি কাজ করতে হবে তাহলো- এখানে ডিএনএস তথ্যগুলো ইনপুট করতে হবে।
কিভাবে এই কাজগুলো করবেন?
এই সকল কাজ গুলো একটি একটি করে সেইভ করতে হবে। চিত্রের ১ম ৪ টি ঘরের তথ্য সবারই একই হবে।অর্থাত ২১৬.২৩৯.৩৪.২১ এই সকল সংখ্যাবিশেষ তথ্যগুলো হল গুগল হোস্টের আইপি এড্রেস। বাকি ৩ টি ঘরের তথ্যগুলো আপনার গুগল ব্লগ স্পট সাইটের সেটিংস অপশনের ডিএনএস তথ্যাবলী ইনপুট করতে হবে। গুগল ব্লগ স্পট সাইট হতে কিভাবে তথ্যগুলো পাবেন তা অবশ্য আমার প্রকাশিত পুর্বের পোস্টে উল্লেখ করা হয়েছে।গুগল ব্লগ স্পট সাইটের তথ্যগুলো যোগ করতে চাইলে প্রথমে আপনার গুগল ব্লগস্পট সাইটের Control Panel যান> ব্লগ ইউআর এল হতে Setup a 3rd party URL for your blog এ- ক্লিক করুন
৬। এখানে আপনার Domain যোগ করলে কিছু তথ্যাদিসহ Error বার্তা দেখাবে। হ্যা এটি ভেরীফাইড করতে চাইবে।এই তথ্যগুলো ডোমেইন প্যানেলের DNS হিসাবে ব্যবহৃত হবে। নিচের চিত্রের দিকে ভাল মত লক্ষ্য করুন (১,২ নং মার্ক করা আছে, সেখানে ৪ টি অংশ রয়েছে)
এই তথ্যগুলো ডিএনএস হিসাবে ইনপুট করুন > Save Change এ- কমান্ড দিন।
পরিশেষে গুগল ব্লগস্পট সাইটের Control Panel যান> ব্লগ ইউআর এল হতে Setup a 3rd party URL for your blog এ- ক্লিক করুন সেখানে আপনার পেইড ডোমেনইটি যোগ করে > টিক মার্ক দিয়ে Save করুন।
(উল্লেখ্য এই DNS Propagation হতে/কাজ করতে ২৪-৭২ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে)
ব্যাস সকল কাজ শেষ! আশা করি এবার নিজে থেকেই আপনার পেইড ডোমেইনে গুগলের ব্লগস্পট সাইট সংযুক্ত করতে পারবেন। তারপরেও টিউটোরিয়ালটি সম্পর্কে মতামত, ভাললাগা, অনুভূতি প্রকাশ করতে পারেন। আজ আর নই, আবার পরবর্তী পোস্টে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করছি।



No comments:
Post a Comment